আপনাদের এলাকার সন্তান

ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনের এমপি পদপ্রার্থী

ঢাকা ৯ এর ভাগ্য বদলাতে, গ্যাস-পানির অধিকার আদায় করতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এবার ফুটবল মার্কায় ভোট দিন।

Dr. Tasnim Jara
Dr. Tasnim Jara

শিক্ষা

  • এমবিবিএস (MBBS)

    ঢাকা মেডিকেল কলেজ

    ঢাকা মেডিকেল কলেজ
  • এমএসসি (MSc) ইন এভিডেন্স-বেসড হেলথ কেয়ার

    ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড

    ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড
  • এমআরসিপি (MRCP - UK)

    রয়াল কলেজ অফ ফিজিশিয়ানস, যুক্তরাজ্য

    রয়াল কলেজ অফ ফিজিশিয়ানস, যুক্তরাজ্য

অভিজ্ঞতা

  • সাবেক ইমার্জেন্সি মেডিসিন ডাক্তার

    এনএইচএস (NHS), যুক্তরাজ্য

    এনএইচএস (NHS), যুক্তরাজ্য
  • সাবেক ক্লিনিক্যাল সুপারভাইজার

    ইউনিভার্সিটি অফ কেমব্রিজ

    ইউনিভার্সিটি অফ কেমব্রিজ
পরিচিতি

আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি আপনাদের সন্তান

ঢাকা ৯ এই শহরের প্রাণ, অথচ আমাদের সাথেই বৈষম্যমূলক আচরণ করা হয়। আমরা গুলশান-বনানীর সমান ট্যাক্স দিলেও সেবা পাই তৃতীয় শ্রেণীর।

আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই, আমি আপনাদেরই সন্তান। জুলাই গণঅভ্যুত্থানের পর স্বচ্ছ রাজনীতি ও দেশ গড়ার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতেই আমি মাঠে নেমেছি। আমার ইশতেহার কোনো গতানুগতিক 'ফাঁকা বুলি' নয়—এটি আপনাদের সাথে আমার চুক্তি।

আপনারা অনেক নেতা দেখেছেন; এবার একজন ডাক্তারকে সুযোগ দিন, যিনি জানেন রোগ কোথায় আর ওষুধ কোনটা। গ্যাস-পানির অধিকার আদায় এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে, আসন্ন নির্বাচনে ‘ফুটবল’ ⚽ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।

"আপনারা আমার শক্তি হোন, আমি আপনাদের কণ্ঠস্বর হব। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।"

আমাদের অঙ্গীকার

নির্বাচনী ইশতেহার ২০২৬

ঢাকা ৯ এর ভাগ্য বদলাতে আমাদের ৬টি সুনির্দিষ্ট পরিকল্পনা

1

গ্যাস, রাস্তা ও জলাবদ্ধতা: বাসযোগ্য ঢাকা ৯ চাই

প্রতি মাসে গ্যাসের বিল দিচ্ছি, কিন্তু গ্যাস নেই। জলাবদ্ধতা ও বর্জ্য অব্যবস্থাপনায় জনজীবন অতিষ্ঠ।

সমাধান:

  • ন্যায় বিল: 'সেবা না দিলে বিল নেই' (No Service, No Bill) আইন প্রস্তাব করব।
  • সিন্ডিকেট ভাঙবো: ভর্তুকি মূল্যে এলপিজি নিশ্চিত করব।
  • জলাবদ্ধতা নিরসন: বর্ষার আগেই খাল ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করব।
  • বর্জ্য ব্যবস্থাপনা: আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থা নিশ্চিত করব।
বিস্তারিত দেখুন
2

স্বাস্থ্য: চিকিৎসায় অবহেলা আর মানব না

৭-৮ লাখ মানুষের জন্য মাত্র একটি সরকারি হাসপাতাল (মুগদা)। ডেঙ্গু ও স্বাস্থ্যসেবার বেহাল দশা।

সমাধান:

  • মুগদা হাসপাতালের মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা।
  • কমিউনিটি ক্লিনিকগুলোকে 'মিনি-হাসপাতাল' হিসেবে গড়ে তোলা।
  • সারা বছরব্যাপী 'স্থায়ী মশা নিধন স্কোয়াড' গঠন।
  • নারী স্বাস্থ্য ও নারীবান্ধব টয়লেট নিশ্চিতকরণ।
বিস্তারিত দেখুন
3

নিরাপত্তা: মাদক সিন্ডিকেট হটিয়ে রাস্তা হবে জনগণের

রাস্তাঘাট মাদক সিন্ডিকেটের দখলে। সন্ধ্যার পর নারীদের নিরাপত্তা নেই।

সমাধান:

  • সিসি ক্যামেরা ও উচ্চ-ক্ষমতার ল্যাম্পপোস্ট স্থাপন।
  • মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রশাসনকে সাথে নিয়ে কঠোর ব্যবস্থা।
  • গণপরিবহনে নারীদের জন্য সংরক্ষিত আসন ও নিরাপত্তা নিশ্চিত করা।
বিস্তারিত দেখুন
4

শিক্ষা: আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা

ভর্তি বাণিজ্য, ঘন ঘন কারিকুলাম পরিবর্তন ও অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা।

সমাধান:

  • এমপির কোনো কোটা থাকবে না, ভর্তি বাণিজ্য বন্ধ করা হবে।
  • স্কুলে আধুনিক সায়েন্স ল্যাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কোডিং শিক্ষার ব্যবস্থা।
  • মানসিক স্বাস্থ্য ও এআই (AI) শিক্ষার ওপর জোর দেওয়া।
বিস্তারিত দেখুন
5

অর্থনীতি: সুযোগ সবার, কেবল ধনীদের নয়

তরুণরা বেকার, ক্ষুদ্র উদ্যোক্তারা পুঁজি পায় না। কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার নেই।

সমাধান:

  • 'স্টার্ট-আপ ঢাকা ৯' ফান্ড গঠন করে তরুণদের পুঁজির ব্যবস্থা করা।
  • প্রতিটি ওয়ার্ডে 'কমিউনিটি ডে-কেয়ার সেন্টার' চালু করা।
  • শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা।
  • ই-কমার্স প্রশিক্ষণ ও অনলাইন মার্কেট অ্যাক্সেস তৈরি করা।
বিস্তারিত দেখুন
6

এমপির জবাবদিহিতা: অতিথি পাখি নই, আপনাদের মেয়ে

ভোটের পর এমপিদের দেখা পাওয়া যায় না। তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন।

সমাধান:

  • এলাকায় স্থায়ী কার্যালয় স্থাপন, যা সন্ধ্যায়ও খোলা থাকবে।
  • ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করে অভিযোগের অগ্রগতি দেখার ব্যবস্থা।
  • আমাদের সাথে কথা বলতে কোনো 'ভাই' বা 'নেতা' ধরার প্রয়োজন নেই।
বিস্তারিত দেখুন
প্রজেক্ট ঢাকা-৯: রাজনীতির নতুন ধারা

"আমাদের শক্তি পোস্টার নয়, আমাদের শক্তি আপনারা"

আমরা বিশ্বাস করি, কান ঝালাপালা করা মাইকিং আর পোস্টারের জঞ্জাল ছাড়াই রাজনীতি করা সম্ভব। আমাদের শক্তি পোস্টার নয়, আমাদের শক্তি আপনারা। আপনার সমর্থনই আমাদের পুঁজি।

ক্যাম্পেইনার হিসেবে যোগ দিন

ফরম পূরণ করুন

টিমের সাথে যুক্ত হোন

প্রচারণায় অংশ নিন

আমাদের যাত্রা

ফেসবুক ফিড দেখুন

লোড করতে ক্লিক করুন